হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার :- গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে ঢাকা ও বরিশালে ৬ জন, খুলনায় ২ জন এবং সিলেটে ১ জন মারা গেছে।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এদিকে, ময়মনসিংহ মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছে ২৯ জন।

বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৯৭ জন রোগী। একইসঙ্গে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন এবং চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন।