ফিট থাকতে যে ১০ কাজ করেন মালাইকা, করতে পারেন আপনিও

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মবিনুর রিমন:- ফিটনেস ও স্বাস্থ্যকর জীবনযাপনের ক্ষেত্রে বলিউড তারকাদের অনেকেই ভক্তদের অনুপ্রেরণা। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী মালাইকা অরোরা। শরীরচর্চা ও স্বাস্থ্যকর অভ্যাসের প্রতি বরাবরই সচেতন এই অভিনেত্রী।

এবার সেপ্টেম্বর মাসকে সামনে রেখে নিজের ফিটনেস ও জীবনযাপনে আরও শৃঙ্খলা আনতে নিয়েছেন বিশেষ চ্যালেঞ্জ। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই তালিকায় নিয়মিত ব্যায়ামের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম ও দৈনন্দিন জীবনে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন মালাইকা।

মালাইকার সেপ্টেম্বরের চ্যালেঞ্জগুলো হলো—

১. শুধু পানি পান করা

২. জাঙ্ক ফুড এড়িয়ে চলা

৩. প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম

৪. সপ্তাহে চার দিন জিম করা

৫. সপ্তাহে এক দিন দৌড়ানো

৬. প্রতিদিন ১০ হাজার পদক্ষেপ হাঁটা

৭. খাবারের সময় ফোন ব্যবহার না করা

৮. প্রতিদিন ২০ মিনিট বাইরে থাকা

৯. প্রতিদিন কৃতজ্ঞতার বিষয় মনে করা

১০. প্রতিদিনের পাঁচটি ভালো অর্জন বা ‘উইন’ লিখে রাখাশরীরচর্চা ও খাবারের অভ্যাসের পাশাপাশি প্রতিদিনের ছোট ছোট অর্জনকে গুরুত্ব দেয়ার বিষয়টিও চ্যালেঞ্জে রেখেছেন মালাইকা। তার এই পরিকল্পনায় ব্যায়াম, সচেতন জীবনযাপন ও দৈনন্দিন শৃঙ্খলাকে একসঙ্গে গুরুত্ব দেয়া হয়েছে।

বছরের পর বছর ধরে নিয়মিত ফিটনেস রুটিন অনুসরণ করে আসছেন মালাইকা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের শরীরচর্চার বিভিন্ন দিক ও অগ্রগতির ছবি-ভিডিওও শেয়ার করেন তিনি।

সম্প্রতি তার প্রশিক্ষক রবিন বেহলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে মালাইকার জিম সেশনের বিভিন্ন অনুশীলনের ছবি দেখা যায়।

সেখানে তাকে অবলিক সাইড প্ল্যাঙ্ক করতে দেখা যায়। পাশাপাশি কাঁধ, ট্রাইসেপস, আপার চেস্ট ও কোরের জন্য শোল্ডার প্রেসও করেন তিনি। ডাম্বেল দিয়ে বাইসেপ কার্ল ও সুমো স্কোয়াটসহ বিভিন্ন ব্যায়ামও করতে দেখা যায় তাকে।

এছাড়া লোডেড স্লেড ঠেলে নেয়া, ল্যাটারাল ব্যান্ড ওয়াক এবং মেডিসিন বল স্ল্যাম করতেও দেখা যায় মালাইকাকে। তার এই প্রশিক্ষণে শক্তি বাড়ানোর ব্যায়ামের পাশাপাশি বিভিন্ন ধরনের কার্যকরী মুভমেন্টও ছিল।