জনিরুল ইসলাম এর প্রতিবেদন:- কুষ্টিয়ার দৌলতপুরে বাগোয়ান কে.সি.ভি.এন. মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের প্রাক্তন বন্ধু মিলনমেলা শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ২১ বছর পর পুরোনো বন্ধুরা একত্রিত হয়ে আনন্দ, স্মৃতিচারণ র্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়
দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা, বিনোদন, স্মৃতিচারণ ও আনন্দঘন নানা আয়োজন। পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, একে অপরের সঙ্গে গল্প-আড্ডা এবং হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি
মিলনমেলায় প্রধান উপদেষ্টা ড. হাসানুজ্জামান সবুজ এবং প্রধান আহ্বায়ক ইঞ্জিনিয়ার সুমন আহমেদসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে অর্থ ও বাজেট সমন্বয়ক মোঃ শুকচাঁদ আলী, প্রধান সমন্বয়ক ও অনুষ্ঠান সঞ্চালক মোঃ রাইহান উদ্দিন, ক্রীড়া ও বিনোদন সম্পাদক মোঃ নিহাজ উদ্দিন, অভ্যর্থনা সামগ্রী ও মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জুয়েল হোসাইন, অতিথি ব্যবস্থাপনা ও ফটোগ্রাফি সম্পাদক মোঃ হামিদুল ইসলাম এবং নিরাপত্তা ও মনিটরিং সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, দীর্ঘদিন পর ২০০৫ ব্যাচের বন্ধুদের একত্রিত করে পুরোনো স্মৃতিকে নতুন করে প্রাণবন্ত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করাই ছিল এই মিলনমেলার মূল উদ্দেশ্য।
পুরোনো বন্ধুদের এমন মিলনমেলা অংশগ্রহণকারীদের কাছে হয়ে ওঠে স্মৃতি, আবেগ,ও ভালোবাসা আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়




