জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাপানের স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে, জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়।