ভোটারদের রেকর্ড উপস্থিতির মাঝে সমতায় নেতানিয়াহু ও বিরোধী ব্লক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক:- ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশের রাজনৈতিক দৃশ্যপটে চরম অনিশ্চয়তা ও নাটকীয় মোড় তৈরি হয়েছে।

প্রাথমিক বুথফেরত জরিপে বিরোধী জোটের এগিয়ে থাকার আভাস মিললেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান কমে এসে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ও বিরোধী ব্লকের মধ্যে সমানে-সমান লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

দেশটির প্রধান দুই সংবাদ মাধ্যম ‘কান ১১’ ও ‘চ্যানেল ১৩’-এর প্রকাশিত সর্বশেষ বুথফেরত জরিপ অনুযায়ী, উভয় রাজনৈতিক ব্লকই সমান ৫৩টি করে আসন পেতে পারে। অপরদিকে, ‘চ্যানেল ১২’ তাদের প্রাথমিক তথ্য সংশোধন করে জানিয়েছে, বিরোধী জোট ৫০টি আসনে এবং নেতানিয়াহুর ব্লক ৫২টি আসনে অবস্থান করছে। ইসরায়েলের ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য আবশ্যক ৬১টি আসনের কোটা স্পর্শ করা দুই পক্ষের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি নিশ্চিত করেছে, ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি ইতোমধ্যে ভোট গণনা শুরু করেছে এবং প্রাথমিক আড়াই শতাংশ ভোট গণনার তথ্য প্রকাশ করা হয়েছে। সাধারণ ভোটারদের নজিরবিহীন উপস্থিতি ও ব্যাপক ভোটিং হার লক্ষ করা গেলেও চূড়ান্ত ফল পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। দুই ব্লকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে সরকার গঠন নিয়ে ইসরায়েলি রাজনীতিতে তীব্র দরকষাকষি বজায় থাকার আভাস মিলছে।