কুষ্টিয়ায় সংরক্ষিত নারী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া:- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে, দৌলতপুরের বাগোয়ান এলাকায় তার গ্রামের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় একতলা টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে গেছে।

এনসিপি নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বাড়িতে। এরপর পেট্রোল বোমায় জ্বালিয়ে দেয়া হয়। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।