অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী নেতাকর্মীদের দায়ী করলেন তাবাসসুম,তদন্ত করে দেখবে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি।

নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবী জানান।

তবে পুলিশ বলছে, আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। মারা গেছে দুটি ছাগলসহ বেশ কিছু মুরগি। এ ঘটনায় এনসিপিও আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দায়ী করেছে ।

বুধবার দিবাগত রাত ১২টার পর (১২ রভেম্বর) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।গভীর রাতে ঘুমে আচ্ছন্ন ছিল গ্রামের মানুষ। হঠাৎ বিকট শব্দ আর আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি বলে জানিয়েছে পুলিশ।

নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এ ঘটনার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দায়ী করেন, একই অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। দলটির দাবি, পরিকল্পিতভাবে পেট্রলবোমা নিক্ষেপ করে সংসদ সদস্যের বাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগের সদস্যরা।

তবে কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।