রাজবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে অস্ত্রসহ ৩জন গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজবাড়ী জেলা প্রতিনিধি :- রাজবাড়ী গোয়ালন্দে একটি ইজিবাইকেক থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

 

এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সেই সাথে জব্দ করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার।

 

ব্হস্পতিবার (২৬ নভম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় বেড়িবাঁধের উপর এ ঘটনা ঘটে।

 

আটক ব্যক্তিরা হলো, ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর (মটকচর) এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারের চালক জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ এলাকার আঃ আলিমের ছেলে মো. জাহিদ হোসেন (৩২) এবং ফরিদপুর কাতায়ালি থানার বায়তুল আমান এলাকার আনোয়ার শেখের ছেলে মো. রাতুল শেখ (২২)।

 

পুলিশ সূত্র জানায়, ছিনতাইকারী চক্রের ছয় সদস্য একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রাে-গ ৩২-০৮২৪) ও একটি ইয়ামাহা মােটরসাইকল যােগ ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে চারজন প্রাইভেট কারে এবং দুজন মােটরসাইকেলে ছিল। এ সময় ফরিদপুর থেকে গােয়ালন্দগামী একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।

 

ইজিবাইক থাকা যাত্রীদর চিৎকারে স্থানীয় লােকজন এগিয়ে এসে প্রাইভেট কারে থাকা দুজন ও মােটরসাইকেলে থাকা একজনসহ মােট তিনজনকে আটক কর।

 

খবর পেয়ে গােয়ালন্দ ঘাট থানা পুলিশ তাদের হেফাজতে নেন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কার। পরে আটক তিনজনকে থানায় আনা হয়।

রাজবাড়ীর গায়ালদ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের রাজবাড়ীর আদালত প্রেরন করা হয়েছ।