মেহেরপুরে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি পালিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মিজানুর রহমান পিন্টু বিশেষ প্রতিনিধি মেহেরপুর:- কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মেহেরপুর কোর্ট চত্বরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা মাসুদ অরুন।

এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে নেতাকর্মীরা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন এবং সংগঠনের বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।

কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।