জাতীয় চার নেতা ও ‘জয় বাংলা’ বাদ: কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- জাতীয় চার নেতা ও ‘জয় বাংলা’র নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার।

জাতীয় চার নেতার পরিবর্তে চারটি জাহাজের নামকরণ করা হয়েছে শহীদ নৌকর্মকর্তাদের নামে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনার মাধ্যমে এ নাম পরিবর্তনের তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী নতুন নামসমূহ:

‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’। ‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

এবং ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কোস্টগার্ডের প্রস্তাবিত নতুন নামসমূহ পর্যালোচনা করে তা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, চার নেতার পরিবর্তে যে চারজনের নামে জাহাজগুলোর নতুন নামকরণ করা হয়েছে, তারা সবাই দেশে ও দেশের বাইরে বিভিন্ন অভিযানে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা।