হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ৩৪১ ছাড়াল, নতুন করে ৫ জনের প্রাণহানি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক স্টাফ রিপোর্টার :– গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (২০ নভেম্বর) অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ জনে।

মৃতদের মধ্যে ১ হাজার ২৩৬ জন হামের উপসর্গ নিয়ে এবং ১০৫ জন হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

বিভাগভিত্তিক মৃত্যু ও নতুন রোগী স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৫৯ জন এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৮৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৬৯ জন, চট্টগ্রামে ২৩৪ জন, সিলেটে ১৩৩ জন, বরিশালে ১১৮ জন, খুলনায় ১১৬ জন, ময়মনসিংহে ৭৯ জন, রংপুরে ৩২ জন এবং রাজশাহীতে ২৫ জন ভর্তি হয়েছেন।

সার্বিক চিত্র ও সীমাবদ্ধতা গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৯ হাজার ৯১০ জন। চলতি বছর এখন পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জনে, যার মধ্যে ২৫ হাজার ৯৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে তারা হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। তবে হাসপাতালে আসা বা বাইরে থাকা সব রোগীর পরীক্ষা না হওয়ায় প্রকৃত শনাক্তের সংখ্যা জানা কঠিন। অধিদপ্তরের হিসাবে মূলত হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়ে থাকে।