বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসামম কক্সবাজার (সেন্টমার্টিন) প্রতিনিধি:- বৈরী আবহাওয়ায় কক্সবাজার–সেন্টমার্টিন রুটে বন্ধ জাহাজ চলাচল। এতে প্রবালদ্বীপটিতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক।

নির্ধারিত সময়ে ফিরতে না পেরে বাড়তি থাকা-খাওয়ার খরচের পাশাপাশি পরিবহন বুকিংয়ের আর্থিক ক্ষতিতেও পড়েছেন অনেকে।শরিফুল হোসাইন জানান, তারা দুই দিনের জন্য সেন্টমার্টিনে এসেছিলেন। আজ বিকেল চারটার জাহাজে তাদের কক্সবাজারে ফেরার কথা ছিল। জাহাজ না ছাড়ায় তাদের দ্বীপে আরও কিছু সময় থাকতে হচ্ছে। আজই কক্সবাজার থেকে ফেরার বাসের টিকিট কাটা ছিল। এখন সেই টিকিটও ফেরত দিতে হচ্ছে।এক পর্যটক জানান, তারা সেন্টমার্টিনে আটকা পড়েছেন। অনেকেই নানা কাজে ফিরতে চান, কিন্তু দ্বীপ ছাড়তে পারছেন না।স্থানীয় এক হোটেল ব্যবসায়ী জানান, দ্বীপের বিভিন্ন হোটেল ও কটেজে এক হাজার থেকে দেড় হাজার পর্যটক অবস্থান করছেন। তার ধারণা, সেখানে থাকতে পর্যটকদের কোনো অসুবিধা হচ্ছে না।

আরেক হোটেল ব্যবসায়ী জানান, ২৪ ঘণ্টা জেনারেটর চালাতে জ্বালানি খরচ হয়। তা সত্ত্বেও দ্বীপে আটকে পড়া পর্যটকদের তারা সাধ্যের মধ্যে সর্বোচ্চ ছাড় দিচ্ছেন।তবে সাগর পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু