উএসএআইডির তহবিল বন্ধ থাকলেও নিজস্ব ফান্ডে প্রকল্পগুলো শেষ করা হবে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শাহবুদ্দিন যশোর জেলা প্রতিনিধি:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডির তহবিল বন্ধ করেছেন।

তহবিল বন্ধ থাকলেও প্রয়োজনে নিজস্ব ফান্ডে এসব প্রকল্প শেষ করা হবেএমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।সোমবার (৯ জুন) যশোরের বারিনগরে যশোর কোল্ড স্টোরেজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাদেরকে মজুদকরণের সক্ষমতা বৃদ্ধিকরণে কাজ করছি। বাজার সম্প্রসারণে যেসব প্রকল্প রয়েছে সেগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য করতে গেলে শৃঙ্খলা ও বাণিজ্য নীতি মেনে চলার বাধ্যবকতা রয়েছে। সেগুলো মেনে কাজ করছি।

এখানে বসে ছিলেন যশোর জেলা কৃষি অফিসার উপ-পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন, যশোর পুলিশ সুপার ও জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বারীনগর থেকে সবজি ট্রেন বন্ধে প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, ট্রেনের সঙ্গে কৃষকের যে সংযোগের প্রয়োজন ছিলো, সেটা কৃষকদের সঙ্গে তৈরি করা যায়নি। এটা আসলেই দুঃখজনক।