দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক চারটি বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ৫০ বোতল ভারতীয় মদ, ২৫ বোতল ফেন্সিডিল এবং ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (এক লক্ষ চার হাজার পাঁচশত পঁচিশ) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজীপুর পশ্চিম পাড়া মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য (দশ হাজার) টাকা।
পরবর্তীতে, ২৩ নভেম্বর সোমবার অধীনস্থ ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠ নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য (সাতাশ হাজার) টাকা।
একই তারিখ অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আকন্দপাড়া মাঠ নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭ বোতল ভারতীয় মদ এবং ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য (ত্রিশ হাজার পঁচিশ) টাকা।
একই তারিখে অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠ নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য (সাঁইত্রিশ হাজার পাঁচশত) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল কার্যক্রম জোরদার এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির আপসহীন অবস্থান সুদৃঢ় রয়েছে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।




