যশোর জেলা প্রতিনিধি:- যশোরে বিজিবির বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৫ পিস স্বর্ণের বারসহ রুবেল(৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মোড়লী মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রুবেল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসুন্দা গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে । এ সময় আককৃত ব্যক্তির কাছ থেকে ৫ পিস স্বর্ণের বার, যার ওজন ৫৮৫ গ্রাম এবং একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯৯৫ টাকা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা। আটককৃত ব্যক্তি, মোবাইল ফোন ও নগদ টাকা যশোর সদর থানায় এবং স্বর্ণ যশোর ট্রেজারীতে জমা দেয়ার কথা জানান সংশ্লিষ্টরা।




