Search
Close this search box.

বক্তব্যের সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াতের আমির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

এনামুল হক বিশ্বাস বিশেষ প্রতিনিধি (কুষ্টিয়া):- মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদকালে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম।

আজ সোমবার (১৯ জানুয়ারি) এক নির্বাচনী সভায় বক্তব্য দেয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বক্তব্যের এক পর্যায়ে আবুল হাশেম হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এর আগে, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা আমির হামজা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অভিযোগ করেন, তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে।

এছাড়া, আমির হামজার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা হয়েছে।