Search
Close this search box.

হাইকোর্টের রুল প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে জারি করা প্রজ্ঞাপনটি কেন বেআইনি, অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে রুলের‌ জবাব দিতে বলা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে বাদী হিসেবে রিট পিটিশন দাখিল করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। সোমবার রিটের পক্ষে শুনানি করেন তিনি।

গত ২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি প্রাইমারি স্কুলে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তীতে গত ২ নভেম্বর প্রাইমারি স্কুলে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক নিয়োগের প্রবিধান বাতিল করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।